শ্রীমঙ্গলে ৪শ শিক্ষার্থী পেলেন সাংস্কৃতিক পরীক্ষার সনদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সিলেট ললিতকলা একাডেমির অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ শিক্ষার্থীর হাতে এই সনদ তুলে দেওয়া হয়।


