মৌলভীবাজারে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) আসরের নামাজের পর আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শহরের কাজিরগাঁও জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


