'আমাকে ভোট দেওয়া মানেই তারেক রহমানকে ভোট দেওয়া': রাশেদ খান
Jan 06, 2026 - Monjur Alam>
রাজনীতি
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর এক ভিডিও বার্তায় ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, "আমাকে ভোট দেওয়া মানেই দেশনায়ক তারেক রহমানকে ভোট দেওয়া।" আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ওই ভিডিও বার্তায় তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

