চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির নাজমুল মোস্তফা

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন আজ সোমবার জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদুল ইসলাম মিঞার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল মোস্তফা আমিন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপির প্রতি মানুষের সমর্থন ও ভালোবাসা বহুগুণ বেড়েছে। সেই জনজোয়ারে চট্টগ্রাম-১৫ আসনের জনগণও সম্পৃক্ত। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমি আশাবাদী।”

 

মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংশ্লিষ্ট আসনের নির্বাচনী প্রধান এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রফিকুল আলম, শেফায়ত উল্লাহ এবং লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর