নরসিংদী কারাগারে বন্দির মৃত্যু, হত্যা ও স্বাভাবিক মৃত্যুর পাল্টাপাল্টি দাবি
Jan 24, 2026 - Monjur Alam>
ঢাকা
নরসিংদী জেলা কারাগারে বন্দি অবস্থায় বাঁধন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবার একে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করলেও কারা কর্তৃপক্ষ একে ‘স্বাভাবিক মৃত্যু’ হিসেবে উল্লেখ করেছে।

