১৮ মামলার আসামি সেই আলামিন বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার
Jan 17, 2026 - Monjur Alam>
খুলনা
যশোর শহরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং হত্যাসহ ১৮টি মামলার পলাতক আসামি আলামিনকে (২৮) একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে যশোর শহরের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

