নোয়াখালীতে গভীর রাতে পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুট
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ও কাচ ভেঙে ঘরে ঢুকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।







