রংপুর

দিনাজপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো

১৯ মে ২০২৬ মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ০২টি ইটভাটায় মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে চকদল এলাকায় মেসার্স এম এম বি ব্রিকস ও খলিসাগাড়ি এলাকায় মেসার্স এ এল ব্রিকস নামক দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা ও পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় রংপুরের রিসার্চ অফিসার মো. রুনায়েত আমিন রেজা।

 

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন দিনাজপুর সদর ও নবাবগঞ্জ থানা-পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি চৌকস দল।

 

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।



সম্পর্কিত খবর