বরিশাল

বাউফলে ছোট্ট আবিরাও বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে

"আমাদের স্থলপথ এবং নৌপথ প্রত্যেকেরই প্রয়োজন। নৌপথ অব্যাহত থাকবে, সেতু দিয়ে আমরা স্থলপথে সংযোগ (কানেকশন) করব; একটি যোগাযোগ ব্যবস্থা (কমিউনিকেশন সিস্টেম) প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্রের, সমৃদ্ধ রাষ্ট্রের মূল। আর সেই লক্ষ্য নিয়ে নির্বাচিত সরকার কাজ করছে। আমরা আশা করছি দ্রুত এই সেতু বাস্তবায়ন হবে।" খুদে আবিরাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আবিরের এই অবোধ (ইনোসেন্ট) চিঠি প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছে। ছোট্ট আবিরা সেতু নিয়ে ভাবছে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে।

 

দুপুর ২টায় পটুয়াখালীর বাউফলের লোহালিয়া নদীর ওপর বগা সেতু পরিদর্শনে এসে দুমকি উপজেলা চর গরবদী দাখিল মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আউয়াল।

 

এর আগে মন্ত্রী লোহালিয়া নদীর ওপর ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

 

আয়োজিত জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এমপি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।

 

উল্লেখ্য, চলতি মাসের ৮ মে পটুয়াখালীর বাউফলের দ্বিতীয় শ্রেণির আবিরা নামের এক খুদে শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে চিঠি লেখে। সেই চিঠি পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে সরেজমিনে পাঠান প্রধানমন্ত্রী।



সম্পর্কিত খবর