চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটি সংঘর্ষে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর হাজীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর হাজীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
গাবতলী থেকে সদরঘাটগামী ‘বেড়িবাঁধ’ সড়ক। মাঝারি গতিতে একটি প্রাইভেটকার ছুটে গেল। একরাশ ধুলাবালি উড়ে এসে আশপাশের মানুষকে ‘নাস্তানাবুদ’ করে দিল। তাদের একজন সেলিম হোসেন। পাঁচ বছর ধরে রাজধানীর এই এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করছেন। সেলিম হোসেন বললেন, ‘দুই মুট (দুই মুঠো) ভাতের লাইগা এইখানে কাজে আইছিলাম। ভাত তো খাইতেছি, তয় আমারেও খাইতেছে ধুলাবালি।’
একদিকে গ্রেফতার ও মামলা-হামলা, অন্যদিকে দলীয় পদ হারানোর ভয়-এই দ্বিমুখী আতঙ্কে রয়েছেন বিএনপি নেতারা। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এখন সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। দলের নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ‘কৌশলে চেয়েছেন’ শিক্ষকরা।
রবিবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। মশাল মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা 'যে ভিসি মানুষ মারে, সে ভিসি চাই না' সহ বিভিন্ন স্লোগান দেন।
রবিবার (২৩ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বৈঠক করেন শিক্ষক সমিতির শিক্ষকগণ। বৈঠক শেষে রাত সোয়া আটটায় অডিটোরিয়ামের সামনে শিক্ষক সমিতির ৪ দফা দাবি উত্থাপন করেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন পরিস্থিতে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষে সভাপতি ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক মােহাম্মদ মহিবুল আলম এ বিবৃতি দেন।
প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় মাহবুবা নাসরীন রুপাকে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।