কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত হওয়ার ৮ দিনের মাথায় মারা গেছেন মুন্সীবাজারে ব্যবসায়ী ঠাকুরমণি দেবনাথ (৬৫)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।






