বগুড়ায় ৫৬জনের করোনায় শনাক্ত
বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৬জনের করোনা শনাক্ত হয়েছে। ২৫৮টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার ২১ দশমিক ৭০ শতাংশ।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৬জনের করোনা শনাক্ত হয়েছে। ২৫৮টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার ২১ দশমিক ৭০ শতাংশ।
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে লোকমান হোসেন সভাপতি ও গোলাম হাসনায়েন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছিলেন শাবি শিক্ষক সমিতি ও কয়েকজন শিক্ষক। কিন্তু আন্দোলনকারীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা না করায় শিক্ষকদের কোনো কথা বলতে দেয়া হয়নি।
অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি।
খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নের গরুকাটা নামক স্থানে চা বাগানের অফিস ঘর ভেঙ্গে অবৈধভাবে বৌদ্ধ মন্দির নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছে বিজিবি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশ পেয়েই ঢাকা থেকে সিলেটে ছুটে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাসহ ক্যাম্পাসে যান।
হবিগঞ্জের চুনারুঘাটের দেওরাগাছ থেকে ৭৫ কেজি গাঁজাসহ রোকেয়া খাতুন (২৮) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকাল সাড়ে ৮টায় স্থানীয় আব্দুল জাহিরের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোকেয়া বাঘারুকের আব্দুল হাইয়ের স্ত্রী।
মৌলভীবাজারের কমলগঞ্জে জলাশয় থেকে এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।