সেতু আছে কিন্তু সড়ক কই?
যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য নির্মাণ করা হয়েছে সেতু। তবে সেতু নির্মাণের এক বছরেও তৈরি হয়নি সংযোগ সড়ক। এতে সেতুর সুবিধা পাচ্ছেন না দুইপাড়ের কয়েক হাজারের অধিক মানুষ। সেতুটি এখন এলাকাবাসীর কাছে মরার ওপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে। এক বছরের অধিক সময় ধরে ব্রিজটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দু’পাড়ের মানুষের।







