‘এ যেন বন্ধুত্ব পরায়ণ বাংলাদেশেরই প্রতিচ্ছবি’
চারিদকে শুধু পাখি আর পাখি। যতদুর চোখ যায় শুধুই পাখির ওড়াউড়ি। হাজারো পাখির কিচিরমিচির শব্দ আর ডানামেলার দৃশ্যপট মুগ্ধ করবে যে কাউকেই। গাছের ছায়ায় পাখির মায়ায় আবেগে আপ্লুত হবেন সবাই। বলছি-অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবের কথা। এখানে অতিথি পাখির সাথে দেশি পাখির মিতালি, এ যেন বন্ধুত্ব পরায়ণ বাংলাদেশেরই প্রতিচ্ছবি।






