ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। শনিবার রাতে এ সংক্রান্ত সংবাদবিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জানান, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।





