বগুড়ার আদমদীঘিতে নেসকোর প্রকৌশলীসহ কর্মচারীদের লাঞ্ছিত মামলার এক আসামী গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে নেসকোর প্রকৌশলী ও কর্মচারীদের মারপিট ও লাঞ্ছিত মামলার স্বপন (৪৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর শনিবার দুপুরে সান্তাহার সাইলো রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বপন আদমদীঘির দমদমা দক্ষিনপাড়ার মোবারক হোসেনের ছেলে।






