রাঙ্গামাটির কুতুকছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।







