Recent Post

ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর মাঠে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর মাঠে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

Dec 03, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর নাসিম হোসেন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার যাদবপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে বেদবাড়িয়া গ্রামের প্রবাসী মমিনুর রহমানের ছেলে। গত ২৭ নভেম্বর থেকে নাসিম নিখোঁজ ছিল বলে জানা গেছে।

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস

Dec 03, 2021Dainik Bayanno - Categories: জাতীয়

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমায় বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় পাকিস্থানি হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধা ও সর্বস্থরের জনগণ ওই দিন ভোরে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন।

আজ বেনাপোল মুক্ত দিবস

আজ বেনাপোল মুক্ত দিবস

Dec 03, 2021Dainik Bayanno - Categories: জাতীয়

আজ ৩রা ডিসেম্বর বেনাপোল মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিন মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে বেনাপোল, শার্শা এলাকা ছেড়ে পিছু হটতে থাকে পাক বাহিনী এবং তাদের দোসররা। আশ্রয় নেয় শার্শার আমড়াখালি সদর ও পরের দিন আঞ্চলিক সদর দপ্তর নাভারনে।

আনোয়ারায় অতিথি পাখিতে বর্ণিল পুকুর-জলাশয়

আনোয়ারায় অতিথি পাখিতে বর্ণিল পুকুর-জলাশয়

Dec 03, 2021Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারায় পুকুর-জলাশয়ে ঝাঁকে ঝাঁকে নামছে অতিথি পাখি। বিশেষ করে সদর ইউনিয়ন এলাকা ও পূর্ব বারখাইন এলাকার কয়েকটি পুকুরে নামছে নানা রঙের অতিথি পাখি। উপজেলার সদর এলাকার বিলপুর গ্রামের মোহাম্মদ মুসা এগ্রো প্রজেক্টের একটি পুকুরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি নেমেছে।

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেমে’র ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেমে’র ইন্তেকাল

Dec 03, 2021Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার হাইলধর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ ইছাখালী বাসিন্দা।

ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শাহাদাত সভাপতি ও দিদার সম্পাদক নির্বাচিত

ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শাহাদাত সভাপতি ও দিদার সম্পাদক নির্বাচিত

Dec 03, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২২ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে শহরের ট্রাংক রোডস্থ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনার এডভোকেট এম শাহাজাহান সাজু, আমীর হোসেন,তৌহিদুল ইসলাম তুহিন সহ বিগত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশে ব্যবসার বড় সম্ভাবনা দেখছে যুক্তরাজ্য, বাধা দুর্নীতি

বাংলাদেশে ব্যবসার বড় সম্ভাবনা দেখছে যুক্তরাজ্য, বাধা দুর্নীতি

Dec 03, 2021Dainik Bayanno - Categories: অর্থনীতি ও বাণিজ্য

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম গন্তব্য যুক্তরাজ্য। পাশাপাশি, এ দেশে বিনিয়োগ রয়েছে বহু ব্রিটিশ প্রতিষ্ঠানের। বাংলাদেশে বিনিয়োগের জন্য স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার।

আশুগঞ্জে আ'লীগের মনোনয়নে বিএনপি নেতার নাম প্রস্তাব!

আশুগঞ্জে আ'লীগের মনোনয়নে বিএনপি নেতার নাম প্রস্তাব!

Dec 03, 2021Dainik Bayanno - Categories: রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের জন্যে নাম প্রস্তাব করা হয়েছে এক বিএনপি নেতার! এমনটি হয়েছে উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে। উপজেলা ও জেলার নেতাদের এহেন কর্মকাণ্ডে তৃনমুলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার।