চলে গেলেন নবনির্বাচিত ইউপি সদস্য,নেননি শপথ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি একই ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের বলির বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।






