Recent Post

বাঘায় কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ

বাঘায় কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ

Dec 03, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

হাতে কলমে প্রশিক্ষন নেবো-কাজ করে আয় বাড়াবো’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় পল্লী উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ বীজ বিতরণ করা হয়।

নতুন শাক-সবজিতে ফিরেছে স্বস্তি

নতুন শাক-সবজিতে ফিরেছে স্বস্তি

Dec 03, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

শীতের প্রথম দিকেই সবজির আবাদ বৃদ্ধি পাওয়ায় বাজারে আসছে নানা ধরণের শাক-সবজি। দামও অনেকটা কম। কিছুদিন আগেও ছিল তিনগুণ। বিভিন্ন ধরণের শাক-সবজি ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসায় মানুষজনের মাঝে ফিরেছে স্বস্তি। বাজার ঘুরে-ঘুরে পছন্দের শাক-সবজি কিনছে ক্রেতারা। শীত পরায় এখন শাক-সবজি থেকে মজা এবং এ শাক-সবজি মেটাচ্ছে দৈনিক পুষ্টির চাহিদা।

টাঙ্গাইলে পাচারকৃত ৪ হাজার ৮০ কেজি কাঁচা রাবারসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

টাঙ্গাইলে পাচারকৃত ৪ হাজার ৮০ কেজি কাঁচা রাবারসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

Dec 03, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

টাঙ্গাইলের মধুপুর থেকে ৪ হাজার ৮০ কেজি অপরিশোধিত কাঁচা রাবার উদ্ধার এবং একটি কার্গো ট্রাক জব্দসহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে মধুপুর উপজেলার টেংরী এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

যানজটে আড়াই শতাংশ প্রবৃদ্ধি হারাচ্ছে দেশ

যানজটে আড়াই শতাংশ প্রবৃদ্ধি হারাচ্ছে দেশ

Dec 03, 2021Dainik Bayanno - Categories: জাতীয়

রাজধানী ঢাকার নাগরিকদের সবচেয়ে বড় বিরক্তির কারণ যানজট। একদিকে উন্নয়নের কাজ চলছে, অন্যদিকে রাস্তায় চলছে ফিটনেসবিহীন যানবাহন। এই দুয়ে মিলে দূষিত হচ্ছে পরিবেশ। পরিবেশ ও স্বাস্থ্যগত ক্ষতি বাদ দিয়ে বছরে প্রায় এক লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে ঢাকার যানজটে। এই ক্ষতি দেশের জাতীয় বাজেটের প্রায় ২০ শতাংশের সমান।

সিলেটে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন ইন্সপেক্টর প্রদীপ

সিলেটে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন ইন্সপেক্টর প্রদীপ

Dec 03, 2021Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কর্মকান্ডের সময় হাতেনাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। বুধবার রাতে আদালতে নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জে হত্যা মামলায় ১০ জনের সাজা

সুনামগঞ্জে হত্যা মামলায় ১০ জনের সাজা

Dec 03, 2021Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

সুনামগঞ্জের ছাতকে তেরা মিয়া হত্যা মামলায় মধু মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ৩১ জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ২৭ জন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।

জয়পুরহাটে জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

Dec 03, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

জয়পুরহাটে জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় ছাত্র সমাজ আয়োজিত সন্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

টাঙ্গাইলের কালিহাতীর নারান্দিয়ায় চেয়ারম্যান হয়েই ১০ হাজার মানুষের কষ্ট দূর করলেন

টাঙ্গাইলের কালিহাতীর নারান্দিয়ায় চেয়ারম্যান হয়েই ১০ হাজার মানুষের কষ্ট দূর করলেন

Dec 03, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

জনগনের সেবাই জনপ্রতিনিধির মূল ধর্ম। চেয়ারম্যান হয়েই ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের কষ্ট দূর করলেন মাসুদ তালুকদার। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ২ দিনের মধ্যেই তিনি নিজ অর্থায়নে লৌহজং নদীর উপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। এই ইউনিয়নে গত (২৮ নভেম্বর) ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।