টাঙ্গাইলের কালিহাতীর নারান্দিয়ায় চেয়ারম্যান হয়েই ১০ হাজার মানুষের কষ্ট দূর করলেন
জনগনের সেবাই জনপ্রতিনিধির মূল ধর্ম। চেয়ারম্যান হয়েই ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের কষ্ট দূর করলেন মাসুদ তালুকদার। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ২ দিনের মধ্যেই তিনি নিজ অর্থায়নে লৌহজং নদীর উপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। এই ইউনিয়নে গত (২৮ নভেম্বর) ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।







