অনিরাপত্তায় কক্সবাজার বিমানবন্দর, রানওয়েতে ঢুকে পড়ছে মানুষ ও নানান প্রাণী
কক্সবাজার বিমানবন্দরের সীমানা প্রাচীরের বিভিন্ন অংশ ভঙ্গুর থাকায় নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সীমানা প্রাচীরের ভাঙা অংশ দিয়ে রানওয়ের ভেতর এপার-ওপারে যাতায়াত করছেন লোকজন। শুধু মানুষ নয়, বিমান অবতরণ ও উড্ডয়নের সময় প্রাচীরের ভাঙা অংশ দিয়ে ঢুকে পড়ছে গরু, ছাগল, কুকুরসহ বিভিন্ন প্রাণী।





