দেশের খবর

বাঘায় কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ

হাতে কলমে প্রশিক্ষন নেবো-কাজ করে আয় বাড়াবো’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় পল্লী উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ বীজ বিতরণ করা হয়।  
 
সকাল ১১ টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলীর সঞ্চালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।  কৃষকরা আমাদের বেঁচে থাকার প্রেরনা। বর্তমান সরকার কৃষি খাতে পর্যাপ্ত পরিমান ভুর্তুকি দিচ্ছে।  
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রানী সম্পদ অফিসার আমিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার  আরিফুল ইসলাম প্রমুখ।
 
 


সম্পর্কিত খবর