লাল কার্ড হাতে রামপুরার রাস্তায় শিক্ষার্থীরা
নিরাপদ সড়ক দাবিতে ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবার সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড নিয়ে রাস্তায় নেমেছেন তারা।
নিরাপদ সড়ক দাবিতে ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবার সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড নিয়ে রাস্তায় নেমেছেন তারা।
শয়েক দামী দামী চকোলেট,আইসক্রীম কিংবা ক্যান্ডিতে বাজার সয়লাব হলেও পুরনো সেই হাওয়াই মিঠাই এর কদর কিন্তু এখনও এতটুকুও কমে নি।আজও যখন বাচ্চারা স্কুলের গেটের সামনে কিংবা মার্কেটের বাইরে হাওয়াই মিঠাইওয়ালাকে দেখে দৌড়িয়ে লাফঝাঁপ দিয়ে তারাই সবার আগে ভিড় জমায়।শুধু বাচ্চারা কেনো?এমনি বড়দেরও প্লাস্টিকের প্যাকেটে মোরা এই ছোট্ট ছোট্ট রঙ্গিন মেঘের টুকরোদের দেখলে জিভে জল চলে আসে।
বাংলাদেশ কারিতাস সক্ষমতা প্রকল্পের দাতা সংস্থা স্পেনের প্রতিনিধি টিম আজ শুক্রবার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা টিপরা পাড়া এবং নালুয়া, আমু, চন্ডিছড়া চা বাগানে কারিতাস সক্ষমতা প্রকল্পের কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পদ্মা তেল পাম্পের সামনে কন্টেইনারবাহী কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মাহাদি হাসান লিমন (২১) গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জে ৩য় বারের মতো নিজ ছত্তিশ সবুজ কুঁড়ির ক্লাবের আয়োজনে নাইট সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে ঐতিহ্যবাহী দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্ধোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
মৌলভীবাজারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কাশীনাথ আলাউদ্দীন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে মৌলভীবাজার জেলা পুনাক সভানেত্রী সামিনা সুলতানার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
কুলাউড়া সরকারি কলেজের মুসলিম শিক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত-ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে শহরতলীর তেমুখীতে সিলেট সদর উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় মশাল মিছিলটি শহরতলী তেমুখী এলাকা থেকে শুরু হয়ে কুমারগাও সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তেমুখীতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।