Recent Post

রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

Nov 19, 2021Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্রামে এই ঘটনা ঘটে। সে উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালিক (২৮)। এসময় তাকে রক্ষা করতে এসে আহত হয়েছেন চাঁদভাগ গ্রামের তাজুল ইসলাম। আহত তাজুল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালের এসএসসি-এইচএসসি

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালের এসএসসি-এইচএসসি

Nov 19, 2021Dainik Bayanno - Categories: শিক্ষা

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সচিবালয়ে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রক্টরের পদত্যাগ দাবিতে মাভাবিপ্রবি ছাত্রলীগের ৭২ ঘন্টার আল্টিমেটাম

প্রক্টরের পদত্যাগ দাবিতে মাভাবিপ্রবি ছাত্রলীগের ৭২ ঘন্টার আল্টিমেটাম

Nov 19, 2021Dainik Bayanno - Categories: রাজনীতি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বিক্ষোভটি জননেতা আব্দুল মান্নান হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

বগুড়ায় ‘নবানের’ মাছের মেলা

বগুড়ায় ‘নবানের’ মাছের মেলা

Nov 19, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ‘নবানে’র মাছের মেলা (নবান্নের মেলা)। প্রতিবছর অগ্রাহায়নে নবান্ন উৎসব পালনে সনাতন ধর্মলম্বীদের এই আয়োজন হলেও তা ধর্মীয় বেড়াজালে সীমাবদ্ধ থাকেনা। সনাতন ধর্মালম্বীদের পঞ্জিকা অনুযায়ি বৃহস্পতিবার হয়ে গেল নবানের এই উৎসব মেলা। মেলায় শুধু মাছই নয়, সবধরনের নতুন সবজি ওঠে। আর ছিলো মেলার অন্যতম অনুষঙ্গ নানা ধরুনের মিস্টান্ন থেকে শুরু করে নাগরদোলা,চুরি ফিতার দোকান নিয়ে পরিপুর্ণতা। তবে ম

বহাল থাকছে বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধির সিদ্ধান্ত

বহাল থাকছে বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধির সিদ্ধান্ত

Nov 19, 2021Dainik Bayanno - Categories: জাতীয়

আজ থেকে আবার বঙ্গবন্ধু সেতুতে চলাচলরত পরিবহনে পুণঃনির্ধারিত টোল আদায়ের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনা অনুসারে শুক্রবার (১৯ নভেম্বর) রাত ১২ টার পর থেকে সেটি কার্যকর করার দিন তারিখ ঘোষণা করেছে সেতু কর্তৃপক্ষ। এর ফলে আজ রাত থেকে আবার পুর্ণনির্ধারিত টোল দিয়ে চালকরা সেতু পারাপার হবে।

বন্যহাতি হত্যার প্রতিবাদ পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত

বন্যহাতি হত্যার প্রতিবাদ পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত

Nov 19, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ৫টি বন্যহাতি হত্যার প্রতিবাদ ও বন্য পশুপাখি সংরক্ষণে বনবিভাগের দৃষ্টান্ত মূলক পদক্ষেপ নেয়ার দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

প্রায় এক যুগ পর ফিরলো ভারতে আটকে থাকা ছ'জন,  আখাউড়া স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে হস্তান্তর

প্রায় এক যুগ পর ফিরলো ভারতে আটকে থাকা ছ'জন, আখাউড়া স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে হস্তান্তর

Nov 19, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

আলপনা খাতুন, রিনা আক্তার, জিয়ারুল ইসলাম, মানিক মিয়া, জিয়ারুল ইসলাম এবং হানিফা আক্তার। তারা ছয়জনই ছিলেন মানসিক ভারসাম্যহীন, এখন কিছুটা সুস্থ্য। দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা এই ছ'জন আটকা ছিলেন ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের আগরতলায়। প্রায় এক যুগ পরে তারা দেশে ফিরলেন, স্বজনরা ফিরে পেলেন তাদের হারানো আপনজনদেরকে।

লালপুরে নির্বাচনী পোস্টার ঝোলাতে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

লালপুরে নির্বাচনী পোস্টার ঝোলাতে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

Nov 19, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

নাটোরের লালপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের বাবুল হোসেনের পুত্র শাকিল হোসেন (১৭) নির্বাচনী প্রচারনার পোস্টার লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ নভেম্বর ) বিকেল ৩ টায় টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ৫নং ওয়াডের্র মেম্বার প্রার্থী ওসমান গণি’র ফুটবল প্রতীকের পোস্টার ঝোলাতে গিয়ে গাছে উঠলে হঠাৎ গাছ থেকে পরে ঘটনা স্থলেই কিশোর শাকিল এর মৃ