গৃহবধূ শারমিন হত্যার বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
কিশোরগঞ্জের ভৈরবে গৃহবধু শারমিন হত্যার বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ককের দূর্জয় মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গৃহবধু শারমিনকে শুশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। এছাড়াও সমাজে আর যেন কাউকে এভাবে মরতে না হয়। সেজন্য হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি ফাঁসির দাবি জানান তারা।






