নির্বাচনী প্রচারণা মাইকের শব্দে অতিষ্ঠ শার্শা উপজেলাবাসী
নির্বাচনের প্রতীক বরাদ্দের পর রিকশায় মাইক বেঁধে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করতে শোনা যেত একসময়। নানা শ্লোগানে প্রার্থী ও তার প্রতীকের গুণগান তুলে ধরেতেন ঘোষক। এসব শ্লোগান শুনতে রিকশার ধারে ভিড়তেন মানুষ। সময় বদলেছে, এখন আর এসব শোনা যাচ্ছে না। যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান রিকসায় ডিজিটাল সামগ্রী ব্যবহার করে মাইকিং চলছে শহর কিংবা গ্রামে







