ঝিনাইদহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে জেলার ৬ উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছেন। মহামারী করোনার পর পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।







