আবারও প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান
জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বরাবরই বিএনপির ঘাঁটি। সেটা আবারও প্রমাণ করতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।







