Recent Post

চুনারুঘাটে গোয়ালঘরে রহস্যজনক আগুন, পুড়ে মারা গেল ৪ গরু

চুনারুঘাটে গোয়ালঘরে রহস্যজনক আগুন, পুড়ে মারা গেল ৪ গরু

Jan 30, 2026Monjur Alam - Categories: সিলেট , টপ নিউজ

হবিগঞ্জের চুনারুঘাটে একটি গোয়ালঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডে চারটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের হানাঘড়ি গ্রামের কৃষক সুহেল মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ আসনকে 'মডেল' করার ঘোষণা রাশেদ খাঁনের

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ আসনকে 'মডেল' করার ঘোষণা রাশেদ খাঁনের

Jan 30, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

আসন্ন নির্বাচনে জয়ী হলে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনকে একটি আধুনিক মডেল আসনে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জের গাজী বাজার স্কুল মাঠে কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জলদস্যুদের হামলায় বিকল বোটসহ ২০ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

জলদস্যুদের হামলায় বিকল বোটসহ ২০ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরের কুতুবদিয়া সংলগ্ন এলাকায় জলদস্যুদের হামলায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ২০ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ নিয়মিত টহল চলাকালীন এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

Jan 30, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশ থেকে ৫৭ জন প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন বলে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে। বার্তায় বলা হয়, এই প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং গণতান্ত্রিক সুশাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শ পর্যবেক্ষকের

ডুয়েটে শুরু হলো আন্তর্জাতিক প্রকৌশল কনফারেন্স

ডুয়েটে শুরু হলো আন্তর্জাতিক প্রকৌশল কনফারেন্স

Jan 30, 2026Monjur Alam - Categories: ঢাকা , টপ নিউজ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে ‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই–২০২৬)’ শীর্ষক এই কনফারেন্সের উদ্বোধন করা হয়।

নাসিরনগরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ ও রক্তদান ক্যাম্পেইন

নাসিরনগরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ ও রক্তদান ক্যাম্পেইন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।