Recent Post

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

Jan 19, 2026Nahed Bayanno - Categories: ধর্ম , টপ নিউজ

দেশের আকাশে আজ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে ক্ষেত্রে আগামী বুধবার (২১ জানুয়ারি) শাবান মাস শুরু হবে। সে হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

শিবপুরে আগুনে পুড়ল বিধবার একমাত্র মাথা গোঁজার ঠাঁই

শিবপুরে আগুনে পুড়ল বিধবার একমাত্র মাথা গোঁজার ঠাঁই

Jan 19, 2026Monjur Alam - Categories: ঢাকা , টপ নিউজ

নরসিংদীর শিবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে হেনা বেগম নামের এক বিধবার বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ধানুয়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর বসতঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বাউফলে তথ্য জানতে গিয়ে সাংবাদিক হেনস্তা, ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ

বাউফলে তথ্য জানতে গিয়ে সাংবাদিক হেনস্তা, ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ

Jan 19, 2026Monjur Alam - Categories: বরিশাল , টপ নিউজ

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের নিয়োগ সংক্রান্ত অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই পরিষদের সচিব মাহমুদুল হাসান ও তাঁর ভাই মইনুল ইসলাম।

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিন: টাঙ্গাইলে জ্বালানি উপদেষ্টা

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিন: টাঙ্গাইলে জ্বালানি উপদেষ্টা

Jan 19, 2026Monjur Alam - Categories: জাতীয় , ঢাকা , টপ নিউজ

রাষ্ট্রীয় ব্যবস্থার আমূল পরিবর্তন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিচার ব্যবস্থার উন্নয়ন ও বাংলাদেশের স্থায়ী মঙ্গল চাইলে এই সংস্কারের কোনো বিকল্প নেই।

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Jan 19, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়।