আর মাত্র একমাস পর পবিত্র রমজান মাস (চাঁদ দেখা সাপেক্ষে) আসতে যাচ্ছে। প্রতিবছরই রমজানের আগে নিত্যপণ্যের বাজারে দাম সহনীয় রাখতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। এবারের রমজান মাসেও নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তি থাকতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক সময়ের কয়েকটি পণ্যের দামের চিত্র। বাজারে আমন মৌসুমের চাল আসতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। এ
যশোর শহরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং হত্যাসহ ১৮টি মামলার পলাতক আসামি আলামিনকে (২৮) একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে যশোর শহরের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁর রাণীনগর উপজেলার ৬ নম্বর কালীগ্রাম ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝে নিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. জাফরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
পটুয়াখালীর বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউটে ৩৯ জন শিক্ষার্থীর নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। তবে আনন্দঘন এই অনুষ্ঠানের সমান্তরালে উঠে এসেছে প্রতিষ্ঠানটির তীব্র শিক্ষক সংকট ও অবকাঠামোগত নানা সমস্যার চিত্র।