শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে দলটি।
দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে এ কে এম ফেরদৌস আখতারকে সভাপতি এবং মো. আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা বিএনপির এক জরুরি সিদ্ধান্তে শনিবার (১৬ জানুয়ারি) তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।
ঝিনাইদহের মহেশপুরে একটি ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ওই গাড়িতে থাকা চার সেনাসদস্য আহত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম, খুন, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েনি। এক ভাই গুম হয়েছেন, আরেক ভাই রাস্তায় নেমেছেন। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা।