জাতীয়

আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন, আবু সাঈদের পরিবারকে বললেন ড. ইউনূস

শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে গিয়ে তিনি বলেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসাবে বিবেচনা করুন।

প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন।

সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদের ভাতিজা মোঃ লিটন মিয়াও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বায়ান্ন/এসবি

 



সম্পর্কিত খবর