রাজশাহী

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরিন জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কামরুল ইসলাম।

 

এ সময় জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান ও সাগর কুমার; সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ মো. রাব্বু হোসেন, দপ্তর সম্পাদক অশোক কুমার গৌড়, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য জুয়েল শেখ, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম সাজু, এম রাসেল আহমেদ, মাহফুজুর রহমান রিভু, আব্দুল হাইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জয়পুরহাট জেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের তালিকা করার কাজ চলছে। ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে ৫৮৩টি ফ্যামিলি কার্ডের জরিপ হয়েছে; যার মধ্যে কার্ড পেয়েছে ৩৪৩ জন। তারা আড়াই হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এদিকে জেলায় প্রায় ২১ কিলোমিটারজুড়ে ৯টি খাল খনন শুরু হয়েছে। এ ছাড়া প্রতিবছর ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের জন্য চাহিদা পাঠানো হয়েছে। আর নারীর জন্য গাড়ি কর্মসূচিটি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি স্মার্ট কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋণ, ডিজিটাল সেবা ও ভর্তুকি পাবে। অন্যদিকে জেলায় ৫টি ব্যাংকের ৪ হাজার ১২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মোট প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



সম্পর্কিত খবর