খুলনা

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার ভোররাতে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রকি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে রকি বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় বিদ্যুতের তার চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।



সম্পর্কিত খবর