খেলাধুলা

টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

 

 

গড়ায় পেনাল্টি শুটআউটে। এতে সিডনি এফসিকে ৪-২ গোলে হারিয়ে টটেনহ্যাম প্রাক-মৌসুমের আরো একটি জয় নিশ্চিত করেছে।

সিডনির অ্যালিয়ান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নতুন ম্যানেজার রবার্তো দে জার্বির দল বেশ কঠিন প্রতিরোধের মুখে পড়ে।

 

ম্যাচের ২৯ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিক দিয়ে টটেনহ্যামকে এগিয়ে নেন উইঙ্গার মাথিস তেল।

 

 

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে সিডনি এফসির নতুন রিক্রুট তাকাহিরো সেকিনে বল জালে জড়িয়ে ম্যাচটিকে ১-১ সমতায় নিয়ে আসেন।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ সরাসরি পেনাল্টি শুটআউটে গড়ায়। যেখানে টটেনহ্যাম ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

 

এই ম্যাচেই স্পার্সের হয়ে প্রথমবার মাঠে নামেন নতুন দুই তারকা সান্দ্রো তোনালি এবং অ্যান্ডি রবার্টসন।

 



সম্পর্কিত খবর