জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
এ দিবস উপলক্ষে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন— কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তানসিরুর রহমান, কলেজ প্রতিষ্ঠাতার ছেলে শফিকুল ইসলাম লেবু এবং শিক্ষক প্রতিনিধি কে এম মুশফিকুর রহমান লুলু প্রমুখ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রভাষক আবু তাহের আকন্দ।