রংপুর

দিনাজপুর জেলা ধান-চাল ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত

দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা ধান-চাল ব্যবসায়ী গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদে (২৪ মাস মেয়াদি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে (দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টা মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি ছিল)। উক্ত নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে তুহিন-সাদেকুল পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

নির্বাচনে মোট ১১টি পদে বিজয়ীরা হলেন—

  • সভাপতি: মোঃ মোকাদ্দেছুর রহমান তুহিন (প্রাপ্ত ভোট: ৬৬, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন পেয়েছেন ৭ ভোট)।

  • সিনিয়র সহ-সভাপতি: মোঃ হোসেন আলী (প্রাপ্ত ভোট: ৬৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইকবাল চৌধুরী পেয়েছেন ৬ ভোট)।

  • সহ-সভাপতি: মোঃ খাতির আলী (প্রাপ্ত ভোট: ৭০, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খাদিমুল ইসলাম পেয়েছেন ৩ ভোট)।

  • সাধারণ সম্পাদক: মোঃ সাদেকুল ইসলাম (প্রাপ্ত ভোট: ৬৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৬ ভোট)।

  • সহ-সাধারণ সম্পাদক: মোঃ মাহামুদুর রশিদ (প্রাপ্ত ভোট: ৬৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির উদ্দীন আহমেদ পেয়েছেন ৬ ভোট)।

  • কোষাধ্যক্ষ: মোঃ আমিনুল হক (প্রাপ্ত ভোট: ৬৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী সলিল বসাক পেয়েছেন ৬ ভোট)।

  • সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহজালাল (প্রাপ্ত ভোট: ৬৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তাজিবুল ইসলাম পেয়েছেন ৬ ভোট)।

  • দপ্তর সম্পাদক: মোঃ শাহানুর আলম (প্রাপ্ত ভোট: ৬৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম পেয়েছেন ৫ ভোট)।

  • নির্বাহী সদস্য (৩ জন): মোঃ ইয়াহিয়া সরকার (প্রাপ্ত ভোট: ৭০), মোঃ সাব্বিরুজ্জামান (প্রাপ্ত ভোট: ৬৯) ও শান্তনু কুমার বসাক (প্রাপ্ত ভোট: ৬৯)।

উক্ত নির্বাচনে মোট ৯৫ জন ভোটারের মধ্যে ৭৩ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল বিবরণী ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার মোঃ সজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ধান-চাল ব্যবসায়ী গ্রুপ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার, দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর মোর্শেদ, নির্বাচন কমিশনের সদস্য ও দিনাজপুর জেলা নির্বাচন অফিসার আতাউল হক এবং দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।



সম্পর্কিত খবর