ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর বিকেল ৪টায় চরবাটা ইউনিয়নের সৈকত সরকারি কলেজে এ আলোচনা সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা ছাত্রদল। সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবদুল্লাহ আল আরিফ ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উদ্দিন দিদার, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন এবং ফারুক আহমেদ বিজয়সহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।