যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে বাংলাদেশের পুরোনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, পিটার হাসের সঙ্গে বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক।
একইসঙ্গে শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, মিডিয়ায় যা-ই আসুক, সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার বৈঠক নিয়েও প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, পিটার হাস বাংলাদেশের পুরোনো বন্ধু।
এটি একটি অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক বৈঠক।
এ সময় সাম্প্রতিক সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়।
তার কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে প্রতিবেশী দেশের অনুরোধ বা শর্ত কতটা মানবে বাংলাদেশ?
জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কী, তা আগেই স্পষ্ট করা হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন।