রংপুর

পঞ্চগড়ে বিজিবির টহলদলের হাতে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীনস্থ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ঝাড়ুয়াপাড়ায় এ অভিযান চালানো হয়। বাংলাবান্ধা বিওপির একটি বিশেষ টহলদল অভিযানটি পরিচালনা করে। মাদকবিরোধী এই অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উক্ত টহল দলের নেতৃত্বে ছিলেন বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস ভারতীয় মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ১১ বোতল ভারতীয় মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 


সম্পর্কিত খবর