চট্টগ্রাম প্রতিদিন

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৬২ দশমিক ৪৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে এই কাঠ উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শুকনাছড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা অবৈধ সেগুন কাঠগুলো জব্দ করা হয়।

 

পানছড়ি বন কর্মকর্তা উহলামং চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত ৬২ দশমিক ৪৬ ঘনফুট সেগুন কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত এই কাঠের বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ হাজার টাকা।

 

এ বিষয়ে পানছড়ি জোন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, "সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান রোধ এবং প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণে বিজিবি সদা তৎপর। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনজ সম্পদ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"



সম্পর্কিত খবর