মহেশপুর সীমান্তে নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে ইছামতী নদী থেকে জুয়েল রানা (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নদীর বাংলাদেশ অংশে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।






