জাতীয়

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আগামী ১০ নভেম্বর বেলা তিনটায় সারাদেশে বিক্ষোভ মিছিলে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দলটি এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। রাজধানীতে বিকেল তিনটায় জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে একই সঙ্গে দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয়।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সম্পর্কে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  তিনি লিখেছেন,  আওয়ামী লীগ এখন যে রূপে আছে, তাতে এটি একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটিকে বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ, জমায়েত এবং মিছিল করার চেষ্টা করলে তাকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না।

 

 

 



সম্পর্কিত খবর