টপ নিউজ

বাংলাদেশের প্রকল্পে যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের সুযোগ

বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)-এর অর্থায়নের জন্য বাংলাদেশকে যোগ্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকার। এ উদ্যোগের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা, বেসরকারি পুঁজি বিনিয়োগ করা এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।

 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশকে যোগ্য ঘোষণা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের প্রতিফলন। এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মাইলফলক। এ যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন পথ খুলবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা শক্তিশালী হবে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থারও প্রতিফলন এই স্বীকৃতি। বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং শ্রমমান শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ডিএফসির অর্থায়নের সুযোগকে বাস্তব বিনিয়োগে রূপান্তর, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনে সরকার আশাবাদী।

ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন।

 

জবাবে কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি বাণিজ্যিক আইন আধুনিকায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।  অন্যদিকে, ইউএনএফপিএর কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহযোগিতা চান উপদেষ্টা। এ সময় মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীদের সহায়তায় সংস্থাটির কার্যক্রম তুলে ধরেন বায়ারা। বৈঠকে সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কার্যক্রমের ওপর কার্যকর জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বাড়াতে সংস্থা দুটির চলমান কর্মসূচি আরও সময়োপযোগী করার প্রস্তাব দেন জহির উদ্দিন স্বপন।

 

প্রতিনিধিরা এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর