খুলনা

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির স্বাগত মিছিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মোংলায়। স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে বাড়তি উৎসাহ ও আনন্দ। আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোংলায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে মোংলায় বের করা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় বর্ণাঢ্য মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান আর আনন্দের আবহ। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

 

এসময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, নাসির তালুকদার, মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ ইমান হোসেন রিপন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, এমরান হোসেন, শাহজাহান ফকির, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, যুবদল নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ মহশিন পাটোয়ারী, মোঃ বাপ্পা রাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 



সম্পর্কিত খবর