বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকান্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আইএসপিআর
সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা; যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন।
ইফতার ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তাবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বায়ান্ন/এসবি