খুলনা

৭ দফা দাবিতে ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, নবম পে-স্কেলের সুবিধা ও শতভাগ উৎসব ভাতা প্রদানসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটির জেলা শাখা।

সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাবেক শিক্ষা অফিসার আব্দুল মালেকসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই দায়িত্ব পালন করেও অনেক শিক্ষক সুযোগ-সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। এই বৈষম্য দূর করতে শিক্ষকদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

 


সম্পর্কিত খবর