জাতীয়

‘সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন, দেখভাল করার তাগিদ দিয়েছেন, আমাদের সরকার অসাম্প্রদায়িক সরকার

পানিসম্পদ প্রতিমন্ত্রী

“আমাদের সরকার অসাম্প্রদায়িক সরকার। আমরা এখানে সনাতন ধর্মের ভাইদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যে ও আনন্দমুখর পরিবেশে পালন করার আহ্বান জানাচ্ছি। স্ব স্ব এলাকার সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং পূজা সুষ্ঠুভাবে উদযাপনে তাগিদ দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্বুদ্ধ করতেই মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৮ তারিখ সকালে রংপুর এবং পরবর্তীতে রাজশাহী ও চট্টগ্রামে যাবেন।”

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এর আগে তিনি পঞ্চগড় সদরের অমরখানা দ্বারিকামারি এলাকায় প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, “দুর্গাপূজায় কোনো ধরনের সুযোগসন্ধানী বা চক্রান্তকারী যেন আমাদের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। কোনো অঘটন যাতে না ঘটে, সে বিষয়ে আমাদের সরকার, প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সজাগ থাকবে।”

তিনি আরও বলেন, “সরকার পরিচালনা করে জনগণ। এই যে ৫ কোটি ১৩ লাখ টাকার কাজ—এ টাকা আপনার ট্যাক্স ও ভ্যাটের টাকা। এই টাকা দিয়েই দেশের রাস্তা, সেতু, কালভার্ট ও নদ-নদীর উন্নয়নকাজ করা হয়। এটিকে নিজের টাকায় করা কাজ মনে করে আপনারাই দেখে ও বুঝে নেবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীর প্রতিরক্ষা প্রকল্পের ৩৬০ মিটার কাজের জন্য ৫ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



সম্পর্কিত খবর